সংসদ নির্বাচনকে সামনে রেখে বিজিবির তৎপরতায় ১০ হাজার বার্মিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে ঘুমধুম সীমান্তে।
বুধবার রাতে ৩৪ বিজিবির অধীনস্থ মংজয়পাড়া বিওপি’র একটি বিশেষ টহলদল কর্তৃক সীমান্ত পিলার-৪১/২ এস হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে লেবুবাগান নামক স্থানে অভিযান পরিচালনা করে আসামীবিহীন এই ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা জব্দ করে।
৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
অধিনায়ক বলেন, 'বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।'
এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে চোরাকারবার বৃদ্ধি পেয়েছে আশংকাজনকভাবে। তাই বিজিবিও টহল জোরদার করছে। এরই অংশ হিসেবে ৩৪ বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করে।