কক্সবাজারের ঈদগাঁওতে ৫৪তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১০টায় ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর কামরুজ্জামান কবির।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার রাশেদুল হাসান। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ক্রীড়া পরিচালক, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এবং বিপুল সংখ্যক দর্শনার্থী উপস্থিত ছিলেন।
দুই দিনব্যাপী এ জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় মোট ২৩টি ইভেন্টে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি ক্রীড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।