এবারের শীত মৌমুসে কক্সবাজারে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয়েছে আজ মঙ্গলবার (০৬ জানুয়ারি)।
কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো: আব্দুল হান্নান বলেন, আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা কক্সবাজারে এ বছরের সর্বনিম্ন রেকর্ডকৃত তাপমাত্রা। সাথে প্রায় ১৫-২০ কিমি/ঘন্টা বাতাস আছে। তাই ছোট বাচ্চা এবং বয়স্ক ব্যক্তিদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিশেষ যত্ন নেয়ার অনুরোধ করছি।
মো: আব্দুল হান্নান আরও বলেন, গতকাল সোমবার টেকনাফ এবং বান্দরবানে উত্তর বঙ্গের চেয়েও তাপমাত্রা কম ছিল, যা সচরাচার দেখা যায় না। শহরাঞ্চলের চেয়ে গ্রামের দিকে তাপমাত্রা আরো কম। দিনের বেলায় কম সময় রোদ থাকায় ভূপৃষ্ঠ উত্তপ্ত হতে পারছে না, এজন্য অনুভূত তাপমাত্রা (ফিল লাইক তাপমাত্রা) যা আছে তার চেয়েও কম হয় যা আমাদের শীত কে বাড়িয়ে দেয়।
আবহাওয়া অধিদপ্তর চলতি মাসের শুরুতে দেওয়া দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলেছিল, এ মাসে অন্তত পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে একটি তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে।