কক্সবাজারের রামুর ঈদগড়ের গহীন পাহাড় থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। তবে কাউকে আটক করতে সক্ষম হয়নি তারা।
সোমবার (০৫ জানুয়ারি) সকালে কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস।
উদ্ধার হওয়া সরঞ্জামের মধ্যে রয়েছে: ২টি রাইফেলের গুলি, ০৪টি শর্টগানের খালি খোসা, ২টি বন্দুকের বাট, ০৩টি বন্দুকের ট্রিগার বক্স, ০৬টি বন্দুকের নল হিসেবে ব্যবহৃত পাইপ, ০৩টি বন্দুক তৈরির যোগান, ০১টি হাওয়ার মেশিন, ০২টি বাটাল, ০৫টি আড়ি ব্লেড ও ০১টি আড়ি ব্লেডের ফ্রেম, ০১টি করাত, ০১টি হাতুড়ি, ০১টি প্লাস, ০৭টি ছোট-বড় রেথ, ০১টি শান দেওয়ার মেশিন ও ০১টি বানান নালীসহ অসংখ্য অস্ত্র তৈরির সরঞ্জামাদি।
অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস বলেন, কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ের আবু আম্মদ গুনা ফাতেমা ছড়া নামক গহীন পাহাড়ে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র তৈরি করছে সংবাদ পায়। তারপর রামু ও ঈদগড় পুলিশ যৌথ অভিযানে নামে।
“সোমবার সকাল সাড়ে ৬টায় অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে গহীন পাহাড় থেকে ৩-৪ জন ব্যক্তি পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের সনাক্তকরণ ও গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস।”