কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে শুভ উদ্বোধন করা হয়েছে ৩দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।
রবিবার ( ১ ফেব্রুয়ারী) সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি প্রকৌশলী সুজাউল আলম। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য শেষে পায়রা উড়িয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং অগ্নিবীণা, কিশলয়, বনফুল ও রূপসীবাংলা নামে চারটি হাউস পরিদর্শন করেন।
শিক্ষক ইমরান বাইতুলের সঞ্চালনায় প্রধান শিক্ষক শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এসএমসি সদস্য মাহমুদুল হক মেম্বার, আকতার উদ্দীন, অভিভাবক ওসমান আলী, মোঃ শাহজাহান, মেম্বার সালাহ উদ্দীন, সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য সাবেয়া আক্তার, মোস্তাফিজুর রহমান প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সাহাব উদ্দীন সবুজ এবং সংবাদকর্মী ওসমান গনি ইলি প্রমুখ।
এছাড়াও সহকারী প্রধান শিক্ষক তারেক, মোঃ ফয়েজ উল্লাহ, তপন কান্তি তালুকদার, আবুল কাশেম বিটু, মনোয়ারা বেগম, হামিদা আক্তার, জয়শ্রী দেবী, রশিদ আহমদ রশিদ ও ক্রীড়া শিক্ষক আব্দুল মোনাফ সার্বিক সহযোগিতা করেন।