মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কক্সবাজারের উখিয়ায় আশ্রয়রত রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ঈদ উপহার ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের (Embassy of China) বিশেষ সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা এএসপি ফাউন্ডেশনের (আমাদের সময়ের প্রতিধ্বনি ফাউন্ডেশন) উদ্যোগে সোমবার (১৬ মার্চ) সকালে উখিয়ার কতুপালং ৩ নম্বর ক্যাম্পে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএসপি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মনজুর কাদের। বর্তমান সময়কে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সহায়তা প্রদর্শনের উপযুক্ত সময় উল্লেখ করে তিনি বলেন, "রোহিঙ্গা শরণার্থীদের প্রতি চীনা দূতাবাসের এই সহযোগিতা তাদের ব্যবহারিক বন্ধুত্বের এক অনন্য প্রকাশ। চীনের এই উপহার সামগ্রী রোহিঙ্গাদের ঈদ উদযাপনে বিশেষ সহায়ক ভূমিকা পালন করবে।"
তিনি আরও যোগ করেন, "আমরা আশা করি চীনের মতো বন্ধুপ্রতিম দেশ সবসময় বাংলাদেশের পাশে থাকবে। দুই দেশের মধ্যকার এই পারস