কক্সবাজারের টেকনাফ সীমান্তের গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ৬৪ বিজিবি।
শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় টেকনাফের হোয়াইক্যংস্থ খারাংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিজিবি জানায়, সীমান্তে দায়িত্ব পালনের পাশাপাশি বিজিবি বিভিন্ন ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সীমান্তের জনগণ বিজিবির উপর আস্থা রাখছে এবং তারাও বিভিন্ন কাজে বিজিবিকে সহায়তা করছে। এরই ধারাবাহিকতায় টেকনাফের হোয়াইক্যংস্থ খারাংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সীমান্তের শীতার্ত, গরীব ও দুঃস্থ ৩০০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ করে। শীতবস্ত্রগুলো বিতরণ করেন উখিয়াস্থ ৬৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম। উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা।
বিজিবি জানায়, বিজিবির এই ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে প্রশংসিত হচ্ছে। ভবিষ্যতেও উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।