কক্সবাজারের টেকনাফ সমুদ্রসৈকতে ভেসে আসা দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যাদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তবে এখনো তাদের পরিচয় শনাক্ত হয়নি। বুধবার সকালে টেকনাফ সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ সংলগ্ন লম্বরী ও মিঠাপানিরছড়া সৈকতে মরদেহ দুটি ভেসে আসে।
পুলিশ জানায়-টেকনাফ সমুদ্রসৈকতের পৃথক দুটি স্থানে জোয়ারের পানিতে দুটি মরদেহ ভেসে আসে। যা স্থানীয় জেলেরা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে টেকনাফ সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ সংলগ্ন লম্বরী ও মিঠাপানিরছড়া সৈকত থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। এরপর কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ দুটির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব যায়নি।