ত্রয়োদশ জাতী সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী লুৎফর রহমান কাজল বলেছেন, কক্সবাজারের সব চাইতে অবহেলিত কচ্ছপিয়া, গর্জনিযা ও ঈদগড় ইউনিয়ন। এখানে শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, কর্মসংস্থান ও কৃষকদের জীবনমান অনুন্নত। ১২ ফেব্রুয়ারী ধানের শীষের ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করলে এ সবের মান উন্নয়নে প্রাণান্ত চেষ্ঠা থাকবে। এই ৩ এলাকার মানুষের জন্যে আমার দরজা সব সময় খোলা থাকবে। সকল সমস্যা সমাধানে পাশে থাকব।'
এসময় অবৈধ কর্মকান্ড বন্ধে মিয়ানমার সীমান্তে করিডোর বা বানিজ্য সহজীকরণে রাষ্ট্রীয় সমর্থন দিতে চেষ্টা করে যাওয়ারও প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, এখানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা-এখন সময়ের দাবী। নির্বাচিত হলে ব্যবসায়ী, শ্রমিক, মেহনতি মানুষ, শিক্ষক-শিক্ষা প্রতিষ্ঠান ও নারীদের অধিকার রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করব।
রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নস্থ ঐতিহ্যবাহী ফইজুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদরাসা ময়দানে এলাকার তার নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।
কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছৈয়দ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ পথসভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আক্তারুল আলম চৌধুরী, জেলা যুবদলের সহ-সভাপতি নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত নেতা নেজাম উদ্দিন, রামু উপজেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম,
গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল আলি, কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, উপদেষ্টা দিদারুল আলম চৌধুরী, কচ্ছপিয়া বিএনপির সাধারণ সম্পাদক মাইমুনুল হক মামুন, রামু উপজেলা বিএনপি নেতা টিপু, গর্জনিয়া বিএনপির সাধারণ সম্পাদক মুহিবুল্লাহ, সাবেক সধারণ সম্পাদক মাস্টার শামশুল আলম,
কচ্ছপিয়া যুবদলের সাবেক আহবায়ক মো: আবদুল্লাহ, বিএনপির সহ সভাপতি সাংবাদিক জয়নাল আবেদীন টুক্ক ও যুবদল নেতা শাহীন প্রমূখ।
সভা শেষে জামায়াতে ইসলামীর অংগ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা কবির আহমদ সওদাগরের নেতৃত্ব একদল নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেন। তার এ পথসভায় মানুষের ঢল নামে।