কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তার গণসংযোগে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) চকরিয়া উপজেলার পহরচাঁদা ইউনিয়নে দিনভর গণসংযোগ করেন তিনি।
এদিন সকালে তিনি ওই ইউনিয়নের হাফালিয়া কাটা, ল্যাং মিজ্জিপাড়া, সবুজপাড়া, গোবিন্দপুর পশ্চিমপাড়া ও পূর্বপাড়া, দক্ষিণপাড়া, সর্দারপাড়া, সিকদারপাড়া ও মৌলভীপাড়ায় সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে যান।
গণসংযোগকালে স্থানীয় জনগণ তাকে স্বাগত জানান। এ সময় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর তারা তাদের নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত। তাদের বিশ্বাস, সালাহউদ্দিন আহমদের নেতৃত্বেই এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে এবং মানুষের অধিকার নিশ্চিত হবে।
এ সময় সালাহউদ্দিন আহমদ বলেন, ‘মানুষের এই ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমি সবসময় মানুষের পাশেই থাকব।’
বিকেলে পেকুয়া উপজেলার শীলখালী ও রাজাখালী এবং রাতে মগনামা ও পেকুয়া বাজারে তার নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে।