উখিয়া-টেকনাফ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীর সমর্থনে টেকনাফ উপজেলার হৃীলা ও সাবরাংয়ে নির্বাচনী বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত নির্বাচনী সভায় জাতীয় সংসদের সাবেক হুইপ শাহাজাহান চৌধুরী বলেছেন, অপহরণ, খুন, গুম সহ অপরাধ দমনে হৃীলাতে পুলিশ ফাড়ি স্থাপন করা হবে। শিক্ষিত যুবক-যুবতীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে টেকনিক্যাল কলেজ স্থাপন সহ প্রযুক্তি নির্ভর ট্রেনিং সেন্টার চালু করা হবে।
শাহজাহান চৌধুরী আরো বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসীন হলে নাফ নদীতে স্থানীয় জেলেদের মাছধারার বিষয় নিশ্চিত করা হবে। প্রয়োজনে কোষ্ট গার্ড, বিজিবি ও নৌবাহিনীর টহল জোরদারের মাধ্যমে ছেলেদের নিরাপত্তা দেয়ার উদ্যোগ নেবে।
এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির অর্থ সম্পাদক মোঃ আব্দুল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরোয়ার কামাল চৌধুরী, উপজেলা সভাপতি এডভোকেট হাসান সিদ্দিকী সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন বক্তব্য রাখেন।