চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীর শ্বশুর ও সাহারবিল ইউনিয়ন পরিষদের পাঁচ বারের সাবেক চেয়ারম্যান আবদুল হাকিম (৮৫) ইন্তেকাল করেছেন। ইন্নাল্লিল্লাহি----রাজেউন। তিনি রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সাহারবিল মাইজঘোনাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি অসংখ্যা গুনাগ্রাহী রেখে গেছেন।
আবদুল হাকিমের নাতী সাংবাদিক সাদ্দাম হোসেন জানান, তার নানা আবদুল হাকিম দীর্ঘদিন ধরে শাররীকভাবে অসুস্থ ছিলেন। সম্প্রতি চিকিৎসা শেষে নিজ বাড়িতে ছিলেন। বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থবোধ করার পর মৃত্যুরকুলে ঢলে পড়েন। তিনি বৃহত্তর ফাঁসিয়াখালীসহ সাহারবিল ইউনিয়নের পাঁচবারের চেয়ারম্যান ছিলেন।