কুতুবদিয়া উত্তর কৈয়ারবিল বিন্দা পাড়া বান্দা আলী জামে মসজিদ কমপ্লেক্সে ও এলাকাবাসীর ব্যবস্থাপনায় দারুল কুরআন মডেল মাদরাসার উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার (০৮ জানুয়ারি)।
মাওলানা আবুল কালাম'র সভাপতিত্বে ও বান্দা আলী জামে মসজিদ কমপ্লেক্সে'র প্রতিষ্ঠাতা মাওলানা মুহাম্মদ নাজির হোসাইন কুতুবী'র সঞ্চালনায় অনুষ্ঠানে ফ্রি বই বিতরণ ও ছবক প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন কারী মাওলানা জিয়া উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল আহমদ।
বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি সদস্য মাওলানা ফরিদুল আলম, কৈয়ারবিল ফ্রি ক্যাডেট স্কুল ও কুতুবদিয়া কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি মাস্টার কামরুল হাসান। কৈয়ারবিল ইউ পি সদস্য ও সমাজ সেবক মুহাম্মদ নেজাম উদ্দিন, তরুণ ব্যবসায়ি ও প্রতিশ্রুতিশীল সমাজ সেবক এইচ এম এরফান কুতুবী ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সেলিম উদ্দিন কুতুবী।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন এ প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা আবুল কাশেম, মাওলানা মুহাম্মদ ইদ্রিস, মাওলানা নাসির উদ্দিন, মাওলানা মুহাম্মদ শাহাদাত, আবুল কাশেম, মাওলানা রমিজ উদ্দিন ও মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল খালেক, অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা রাকিবুদ্দৌলাহ সাবেক ইউপি সচিব সিরাজুল মনির, আব্দুর রহিম, মাহবুবুল আলম, ওয়াহিদুজ্জামান, আবু তাহের, নুরুল ইসলাম, আবু বক্কর, আলহাজ্ব নুরুল হক, মুহাম্মদ হারুনুর রশিদ, আজম খান, নূর হোছাইন, ব্যবসায়ী মঞ্জুর আলম, আবু সৈয়দ, নেজাম উদ্দিন ও মুহাম্মদ ফরিদুল আলম প্রমুখ।