ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে সাংবাদিক সংসদ কক্সবাজার এর পারিবারিক মিলনমেলা।
গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) জারা কনভেনশন হলে দিনব্যাপি নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই মিলনমেলা শেষ হয়।
মিলনমেলা ঘিরে সংগঠনের সদস্য ও তাদের পরিবারের মাঝে ছিল আনন্দ-উচ্ছ্বাস। পরিবারের শতাধিক সদস্যের উপস্থিততে আনন্দ, আড্ডা, কথা মালা, ছোট-বড়দের খেলাধুলায় মুখরিত হয়ে উঠে মিলনমেলা। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন, র্যাফেল ড্র স্বজনদের প্রাণের স্পন্দন আরও বাড়িয়ে দেয়।
সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় কথামালা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদ। তিনি বলেন, সাংবাদিকেরা জাতির আয়না। সমাজের সকল অন্যায়-অসঙ্গতি তাদের সাহসের সাথে তুলে ধরতে হবে। কথা বলতে হবে নিপীড়িত মানুষের পক্ষে। তবেই একটি কল্যাণকর রাষ্ট্র গঠন করা সম্ভব।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্যে রাখেন- জ্যেষ্ঠ সাংবাদিক মাহবুবর রহমান, মমতাজ উদ্দিন বাহারী, নুরুল ইসলাম হেলালী, এস,এম জাফর, জেলা ক্রীড়া লেখক সমিতির সভাপতি এম.আর মাহবুব, অধ্যাপক আজিজুর রহমান, কক্সবাজার ট্যুরিস্ট ক্লাবের চেয়ারম্যান এম. রেজাউল করিম রেজা, সাংবাদিক ইমাম খাইর, সাংবাদিক সংসদের উপদেষ্টা আদনান সাউদ, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন অব কক্সবাজারের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আজিম নিহাদ, জেলাতাঁতী দলের সদস্য সচিব মোরশেদ আলম, ছাত্র প্রতিনিধি সাগর উল ইসলাম, এনসিপি কক্সবাজারের দপ্তর সম্পাদক মোহাম্মদ হোসাইন, টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য জামাল উদ্দিন, গৃহ নির্মাণ নশকার পরিচালক লায়ন ইঞ্জিনিয়ার মো. সাহেদ সালাহউদ্দিন, জেলা ব্যাডমিল্টন এসোসিয়েশনের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, টেকপাড়া সমাজ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার জাহাঙ্গীর, সাংবাদিক সংসদের সহ সভাপতি আমান উল্লাহ আমান, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল করিম শহিদ ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শামস।