কক্সবাজারের রামু থেকে নম্বরবিহীন ডাম্প ট্রাক ধাওয়া করে ১ লাখ ৫০ হাজার ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে এক বার্তায় এ তথ্যটি জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ^াস।
আটক মোঃ হারুন (২৯), রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব দারিয়ারদিঘী গ্রামের হোসেন আহমদ এর ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ^াস বলেন, মঙ্গলবার সকালে কতিপয় মাদক কারবারিরা একটি নম্বরবিহীন পিকআপ (ডাম্প ট্রাক) যোগে বিপুল পরিমাণ ইয়াবা মরিচ্যা হতে রামু হয়ে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের দিকে পাচার করছে সংবাদ পায়। এরপর রামুর শিকলঘাটা ব্রিজের ২০০ গজ দক্ষিণে মরিচ্যা-রামু পাকা সড়কের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি শুরু করে পুলিশ।
“সকাল ০৯ টা ১৫ মিনিটের দিকে রামু বাইপাস অভিমুখী একটি নম্বরবিহীন পিকআপ (ডাম্প ট্রাক) চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করলে কর্তব্যরত পুলিশ সদস্যরা থামার সংকেত প্রদান করেন। কিন্তু চালক সংকেত অমান্য করে বেপরোয়া গতিতে চেকপোস্টের ব্যারিয়ার ভেঙে পালানোর চেষ্টা করে। এ সময় রামু থানা পুলিশের টিম পিকআপটির পিছু ধাওয়া করেন। একপর্যায়ে পিকআপটি রামু থানাধীন ফতেখাঁরকুল ইউনিয়নের রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থামে। গাড়ি হতে ৩/৪ জন ব্যক্তি নেমে দৌড়ে পালানোর চেষ্টা করলে মোঃ হারুন (২৯) কে একটি সাদা বস্তাসহ আটক করা হয়।”
পরে উদ্ধারকৃত প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ১৫টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ১০,০০০ করে সর্বমোট ১ লক্ষ ৫০ হাজার ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ^াসঅ।