স্টাফ রিপোর্টার, রামু
কক্সবাজার জেলায় বিতর্কচর্চার প্রসার, যুক্তিনির্ভর চিন্তাশক্তির বিকাশ, শুদ্ধ ও দায়িত্বশীল মতপ্রকাশের সংস্কৃতি গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে বিতর্ক ও বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত ও অনুমোদনক্রমে জেলার বিভিন্ন শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া বিতার্কিকদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়। ১০ অক্টোবর ২০২৬ থেকে নতুন কমিটি কার্যকর হয়েছে। পরবর্তী অনুমোদিত কমিটি গঠিত না হওয়া পর্যন্ত এ কমিটি দায়িত্ব পালন করবে।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কক্সবাজার সিটি কলেজের শিক্ষার্থী সানজিদুল ইসলাম মাহিন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থী ফাহমিদা হাসান হেভা।
মুখপাত্র হিসেবে রয়েছেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রোদসী হোসাইন হৃদি এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কক্সবাজার মহিলা কলেজের সাদিয়া আকতার সাদিয়া।
কমিটির সহসভাপতি পদে রয়েছেন কক্সবাজার মেডিকেল কলেজের মঈন খান ইরফান, কক্সবাজার সরকারি কলেজের আসিফা বিনতে রিমু ও তানভীর উদ্দীন।
সহসাধারণ সম্পাদক পদে রয়েছেন কক্সবাজার সরকারি কলেজের এস. এম. লুৎফুর কবির। সহসাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কক্সবাজার হাশেমিয়া কামিল মাস্টার্স মাদরাসার তাফহীম উদ্দীন মুত্তাকী এবং দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন একই প্রতিষ্ঠানের তানজিদুল ইসলাম আজাদ।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন রামু সরকারি কলেজের তুষার ইমরান আকিব ও মোর্শেদুল হক, কক্সবাজার সিটি কলেজের মোরসালিন ওসামা ও জাকিয়া খানম, কক্সবাজার মহিলা কলেজের তাসনিয়া আমিন মীম, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল ও কলেজের ফারহানা ইয়াসমিন মুক্তা এবং তাসনিয়া বিনতে জীহাদী।
এ ছাড়া পরিচালক প্যানেলে রয়েছেন সাবেক বিতার্কিক মঈন উদ্দিন রাকিব ও রাজিন সালেহ।
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যক্রম পরিচালনা ও দিকনির্দেশনার জন্য ১১ সদস্যের উপদেষ্টা পরিষদ রয়েছে। পরিষদের অনুমোদনেই নতুন কার্যনির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণ করেছে।
উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন- বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক এম. এম. সিরাজুল ইসলাম, কক্সবাজার সরকারি মহিলা কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম মোহাম্মদ তারেক, শব্দায়ন আবৃত্তি একাডেমির পরিচালক জসিম উদ্দিন বকুল, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা মো. নাছির উদ্দিন, কক্সবাজার মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. এমডি শাহীন আব্দুর রহমান চৌধুরী, কক্সবাজার সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মিঠুন চক্রবর্তী, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির প্রশিক্ষণ সমন্বয়কারী মোজাফফর আহম্মেদ, কক্সবাজার সিটি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক জেবুননেসা, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তামান্না নওরিন আজিম, ইউনিয়ন হাসপাতাল কক্সবাজারের চেয়ারম্যান হাসনা হুরাইন চৌধুরী এবং কক্সবাজার হাশেমিয়া কামিল মাদরাসার ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোহাম্মদ হাসান আলী।
১০ অক্টোবর ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির কার্যক্রম শুরু হয়েছে।
নবগঠিত কমিটির মাধ্যমে কক্সবাজার জেলায় বিতর্কচর্চাকে আরও বিস্তৃত ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পাশাপাশি তরুণদের যুক্তিনির্ভর চিন্তা, শুদ্ধ মতপ্রকাশ, নেতৃত্বের গুণাবলি ও বুদ্ধিবৃত্তিক বিকাশে নতুন মাত্রা যোগ হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।