মহান স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা মাষ্টার জাহেদ হোছেনের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।
গতকাল সোমবার বিকাল সাড়ে ৪টার সময় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপ ফুটবল খেলার মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয় এবং জানাযা শেষে রাস্তার মাথা বাজার সংলগ্ন উত্তর পাড়া কবরস্থানে দাফন করা হয়।
এর আগে তাকে গার্ড অব অর্নার প্রদান করেন বাংলাদেশ পুলিশের একটি চৌকষ দল। এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার এস এম অনীক চৌধুরী, টেকনাফ মডেল থানার ওনি সাইফুল ইসলাম। টেকনাফ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহির আহমেদসহ অন্যান্য মুক্তিযোদ্ধা ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তিনি টেকনাফ উপজেলায় শিক্ষা বিস্তার, শাহপরীর দ্বীপের বেড়িবাঁধ ও সড়ক সংস্কারের আন্দোলনসহ এলাকার মাটি ও মানুষের কল্যাণে তাঁর অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে।
উল্লেখ্য, গতকাল ভোর সাড়ে পাঁচটার শাহ পরীর দ্বীপ নিজ বাড়িতে বীর মুক্তিযোদ্ধা মাষ্টার জাহেদ হোছেন মৃত্যুবরণ করেন (ইন্না----রাজিউন)।