চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকা আক্তার ছিদ্দিকা আর নেই।
বুধবার (৪ নভেম্বর) বিকেল ৪ টায় ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি--রাজেউন)।
শফিকা আক্তার ছিদ্দিকা কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিক ছিলেন। তিনি উখিয়া হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম অ্যাডভোকেট মোস্তফা কামালের সহধর্মিণী এবং কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার মুশফিক মোস্তফার মাতা। কৃতি শিক্ষিকা শফিকা আক্তার ছিদ্দিকার মৃত্যুর সংবাদে চকরিয়া ও কক্সবাজারে শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) জোহরের নামাজের পর পেকুয়া সিকদারপাডা মসজিদ প্রাঙ্গনে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।