বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতাল পরিদর্শন করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রিজভীর সঙ্গে দেখা করেন তিনি।
এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে রিজভীর চিকিৎসার অগ্রগতি ও বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য নেন।
শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গত মঙ্গলবার বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন রুহুল কবীর রিজভী।