কক্সবাজার-২ আসনেরে ধানের শীষের প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহর ধুরুং হাই স্কুল এন্ড কলেজ মাঠে নির্বাচনি শেষ জনসভা ছিল যেন জনসমুদ্র। গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক ছৈয়দ আহমদ চৌধুরী। সদস্য সচিব এমএ ছালাম কুতুবীর সঞ্চালনায় প্রধান অতিথি ধানের শীষের প্রার্থী আলমগীর ফরিদ সভায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, কুতুবদিয়ার মানুষ শহীদ জিয়া, বেগম জিয়া ও তারেক রহমানের ধানের শীষের পাগল। আজকের জনসমুদ্র প্রমাণ করে তিনি বিপুল ভোটে জয়ী হবেন। এর প্রতিদান হিসেবে দ্বীপের বেড়িবাঁধসহ সব সমস্যা সমাধান করার আশ্বাস দেন তিনি।
এসময় জেলা বিএনপির সহসভাপতি, সাবেক এমপি এটিএম নুরুল বশর চৌধুরী বলেন, দুই উপজেলার মানুষ আজ ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে ১২ তারিখ বিজয়ী করে ঘরে ফিরবে। কোন মিথ্যাচারই ভোটারদের বিভ্রান্ত করতে পারবে না। এছাড়া মহেশখালীর সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক এম. মোবারক হোছাইন, ইউপি চেয়ারম্যান আকতার হোসেনসহ কুতুবদিয়া-মহেশখালীর সিনিয়র নেতারা বক্তব্য রাখেন।