ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে ঝুঁকি আছে বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির পর্যবেক্ষণে উঠে এসেছে, যৌথ বাহিনীর অভিযান স্বত্ত্বেও নির্বাচনী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নেই। ফলে ঝুঁকি আছে সুষ্ঠু নির্বাচনের।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী প্রধান ড. ইফতেখারুজ্জামান এসব তথ্য তুলে ধরেন।
বাংলাদেশ টাইমসের ২১ জন কর্মীকে তুলে নেয়া বাংলাদেশের সাংবাদিকতার জন্য নেতিবাচক এবং মধ্যযুগীয় পন্থা মন্তব্য করে এ ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।
হ্যাঁ ভোট বিজয়ী হলে চার মুলনীতি বাতিল হয়ে যাবে, এই প্রচারণা হাস্যকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলেও মন্তব্য করেন ড. ইফতেখারুজ্জামান। দেড় বছরও উপদেষ্টাদের সম্পদের হিসেবে দিতে না পারাটা নেতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও মনে করেন টিআইবি প্রধান।