কক্সবাজার সদর উপজেলার বৃহত্তর ঝিলংজা ইউনিয়ন পরিষদের ২ বারের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক ওসমানী প্রকাশ মোহাম্মদ চেয়ারম্যান এর ২৭তম মৃত্যুবার্ষিকী আজ ১৯মার্চ বৃহস্পতিবার। ১৯৯৯ সালের ১৯ মার্চ রাতে কক্সবাজার শহরের এবিসি ঘোনাস্থ চেয়ারম্যান ঘাটার বাসিন্দা, জনপ্রিয় জনপ্রতিনিধি মাহমুদুল হক ওসমানী একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। পরদিন শুক্রবার জুমার নামাজের পর হাসেমিয়া কামিল মাদরাসা মাঠে রেক্টর আল্লামা মুজহের আহমদের ইমামতিতে বিশাল নামাজে জানাজা শেষে এবিসি ঘোনা মাসজিদে বায়তুল্লাহ কমপ্লেক্স সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
বৃহত্তর ঝিলংজা ইউনিয়ন পরিষদের তিন বারের আরেক সাবেক চেয়ারম্যান মরহুম আবু বকর ছিদ্দিকের জ্যেষ্ঠ সন্তান মাহমুদুল হক ওসমানী প্রকাশ মোহাম্মদ চেয়ারম্যান এর ২৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে, বৃহস্পতিবার (১৯ মার্চ) মরহুমের শহরের এবিসি ঘোনাস্থ বাসভবন চেয়ারম্যান বাড়িতে খতমে কোরআন, কবর জেয়ারত ও দোয়া মাহফিল। 'মাহমুদুল হক ওসমানী স্মৃতি পরিষদ' আহবায়ক সাংবাদিক মাহবুবুর রহমান মাহমুদুল হক ওসমানীর ২৭তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানমালায় সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকতে অনুরোধ এবং মরহুম ও মরহুমের পরিবারের সদস্যদের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।