ভোটারদের আস্থা ফেরাতে স্বচ্ছ ও জবাবদিহিমূলক নির্বাচন করতে হবে। বিগত সময়ে নির্বাচনে ভোটাধিকার প্রয়োগে বাধা, প্রশাসনিক পক্ষপাতিত্ব ও ভয়ভিতির কারণে মানুষের মাঝে অনাস্থা সৃষ্টি হয়েছিল।
সোমবার (২৫ জানুয়ারি) উপজেলার কৈয়ারবিল তৃণমূল জামায়াতের কর্মী সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার-০২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের এমপি প্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
এসময় তিনি আরো বলেন কুতুবদিয়া-মহেশখালীতে জননিরাপত্তার স্বার্থে টেকসই বেঁড়িবাঁধ এবং মানুষের যাতায়াত, পণ্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্য রক্ষায় কার্যকর ফেরিঘাট চালু করার দাবি জানান।
এসময় কৈয়ারবিল ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ রমিজ এর সঞ্চালনায় সভাপতি মোঃ ওসমান গনির সভাপতিত্বে সভায় উপজেলা জামায়াতের আমীর আ. স. ম শাহরিয়ার চৌধুরী সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।