আজ পবিত্র লাইলাতুল বরাত। শাবান মাসের মধ্যরাত। মুসলমানদের কাছে আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার এক মহিমান্বিত রাত।
হাদিস শরিফে বর্ণিত রয়েছে, এ রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি বিশেষ রহমতের দৃষ্টি দেন। গুনাহ মাফের সুযোগ পান অসংখ্য মানুষ।
শবে বরাত উপলক্ষে কক্সবাজারের বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে। এ রাতে বিশেষ ইবাদত, নফল নামাজ, কোরআন তিলাওয়াত ও দোয়া-মোনাজাতের মাধ্যমে মুসলমানরা আল্লাহর নৈকট্য কামনা করছেন তারা।
মাগরিবের নামাজের শুরু থেকেই মুসল্লিরা জড়ো হয়ে নামাজ আদায় করতে থাকেন বায়তুল মোকাররমে। এরপর হয় লাইলাতুল বরাতের তাৎপর্যপূর্ণ আলোচনা। বাদ এশা আবারও ধর্মীয় আলোচনার পর অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত। ব্যক্তি, জাতি ও দেশের সুখ সমৃদ্ধি ও গুনাহ মাফের জন্য করা হয় বিশেষ দোয়া।
মোনাজাত শেষে মুসল্লিরা জানান, গুনাহ মাফ এবং সুখ শান্তি সমৃদ্ধির জন্য দোয়া করেছেন তারা।
এই রাতে নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির ও তওবার মাধ্যমে আল্লাহর নৈকট্য কামনা করেন ধর্মপ্রাণ মুসলমানরা। তাই কক্সবাজারসহ উপেজলার মসজিদগুেলােতেই আজ ইবাদত বন্দেগিতে মশগুল মুসল্লিরা।